NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘শয়তানবাদ’ প্রচারের দায়ে ইরানে ২৬০ জন গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৩:৪৪ পিএম

‘শয়তানবাদ’ প্রচারের দায়ে ইরানে ২৬০ জন গ্রেফতার

‘শয়তানবাদ’ প্রচারের দায়ে ২৬০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে তিন ইউরোপীয় নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) রাতে অভিযান চালিয়ে তাদের তাদের গ্রেফতার করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪৬ জন পুরুষ ও ১১৫ জন নারী। তাদের কাছ থেকে মদ ও ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে।

 

পুলিশের বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার রাতে তেহরানের পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে শয়তানবাদ প্রচারকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী-পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতারের পাশাপাশি কর্তৃপক্ষ অভিযানের সময় শয়তানবাদের প্রতীক, মদযুক্ত পানীয় ও ভয়ঙ্কর মাদক জব্দ করে। পাশাপাশি ৭৩টি গাড়িও জব্দ করা হয়।

২০০৯ সালের জুলাই মাসে পুলিশ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আর্দেবিল থেকে শয়তানের উপাসনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল। আবার একই বছরের মে মাসে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ থেকে ‘শয়তান-উপাসক’ হিসেবে চিহ্নিত ১০৪ জনকে আটক করা হয়েছিল।

 

তারও আগে ২০০৭ সালে তেহরানের কাছাকাছি একটি বাগানে অনুষ্ঠিত অননুমোদিত রক কনসার্ট চলাকালে একই অভিযোগে ২৩০ জনকে গ্রেফতার করেছিল ইরান পুলিশ।