NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অপরাজিত থেকেই মৌসুম শেষ করলো লেভারকুসেন


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৩২ এএম

অপরাজিত থেকেই মৌসুম শেষ করলো লেভারকুসেন

জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়লো বায়ার লেভারকুসেন। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকেই পুরো মৌসুম শেষ করেছে তারা। লিগের সর্বশেষ ম্যাচে আউগসবুর্গকে ১-০ গোলে হারিয়েছে লেভারকুসেন।

শুধু নিজেদের দেশের লিগ নয়, ইউরোপীয় ফুটবলেও এখন পর্যন্ত অপরাজিত লেভারকুসেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে কোনো দল এক মৌসুমে টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকতে পারেনি।

 

এই রেকর্ডটি অবশ্য আরও আগেই করেছে লেভারকুসেন। মৌসুমের ৪৯ ম্যাচ অপরাজিত থাকতেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন ইতিহাস লিখেছিল বুন্দেসলিগার ক্লাবটি।

এর আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল পর্তুগালের ক্লাব বেনফিকার। ১৯৬৩-৬৫ মৌসুমে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থেকেছিল তারা।

 

চলতি মৌসুমে আরও আগেই বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে লেভারকুসেন। এবার তাদের সামনে আছে ট্রেবল জয়ের সুযোগ। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন।

এছাড়া আগামী ২৫ মে জার্মান কাপের ফাইনালে কাইজারলটার্নের বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন। এই দুই শিরোপা জিততে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের।

 

বুন্দেসলিগার ৩৪ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। আর বাকি ৬ ম্যাচে ড্র করেছে তারা। ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেছে লেভারকুসেন।