NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিদায়ের দিনে ক্লপকে জয় উপহার দিলো লিভারপুল


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ১০:৫৬ এএম

বিদায়ের দিনে ক্লপকে জয় উপহার দিলো লিভারপুল

অ্যানফিল্ডে শেষ দিন ইয়ুর্গেন ক্লপের। লিভারপুলের ডাগআউটেও দাঁড়ালেন শেষবারের মতো। যে কারণে ক্লপের চোখেমুখে ভেসে উঠেছিল নিয়ন্ত্রিত আবেগের ছাপ। মনে করার চেষ্টা করছিলেন গেল ৮ বছরে জমানো নানা স্মৃতি।

শিষ্যদের কাছে নিজের শেষ দিনে একটি দারুণ জয় উপহার পাওয়ার আশা করছিলেন ক্লপ। তবে শিষ্যরাও হতাশ করেননি বিদায়লগ্নে ডাগআউটে অপেক্ষমান এই জার্মান কোচকে। চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে উলভারহ্যাম্পটনকে ২-০ হারিয়েছে লিভারপুল।

 

২০১৫ সালে তিন বছরের চুক্তিতে লিভারপুলে এসেছিলেন ক্লপ। এসেই অলরেডদের হালচাল বদলে দিয়েছিলেন তিনি। এরপর ২০১৭-১৮ মৌসুমে চতুর্থ স্থানে থেকে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শেষ করান ক্লপ। যে কারণে পরের মৌসুমে সুযোগ পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার। এই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নেয় অলরেডরা।

২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপাও জিতে নেয় ক্লপের অধীনে থাকা লিভারপুল। অর্থাৎ আনফিল্ডের দলটির না পাওয়া সবকিছুই আসে ক্লপের হাত ধরে।

 

লিভারপুলকে সফলতার নানা মুকুট পরিয়ে চলতি মৌসুমের শুরুতে হুট করে বিদায়ের ঘোষণা দেন ক্লপ। ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেন তিনি। জানিয়েছেন, জীবনের শেষ দিনগুলো নিজের পরিবারকে দিতে চান ৫৬ বছর বয়সী এই কোচ।