NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

২য় স্থানেই রইলো হায়দরাবাদ বৃষ্টিতে ভেস্তে গেলো কেকেআর-রাজস্থান ম্যাচ


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ১০:৫৫ এএম

২য় স্থানেই রইলো হায়দরাবাদ বৃষ্টিতে ভেস্তে গেলো কেকেআর-রাজস্থান ম্যাচ

আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিন ছিল আজ। প্লে-অফের স্থান নির্ধারণে এই দুটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের করা ২১৪ রান পাড়ি দিয়ে নিজেদেরকে টেবিলের দ্বিতীয় স্থানে তুলে এনেছিলো সানরাইজার্স হায়দরাবাদ।

সবাই তাকিয়েছিরো দিনের দ্বিতীয় ম্যাচে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠেই গড়াতে পারলো না। বৃষ্টির কারণে ভেস্তে গেছে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ রেফারিরা বাতিল বলে ঘোষণা দিতে বাধ্য হন। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় রাজস্থান এবং কেকেআরকে।

 

ম্যাচ পুরোপুরি অনুষ্ঠিত না হওয়ায় লস হলো রাজস্থান রয়্যালসের। যদি তারা এই ম্যাচ জিততো তাহলে, দ্বিতীয় স্থানে থেকেই প্লে-অফে উঠতো তারা। কিন্তু ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায়, রাজস্থান এবং হায়দরাবাদের পয়েন্ট হয়ে যায় সমান ১৭ করে। রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় হলো হায়দরাবাদ। তৃতীয় স্থানে থাকতে হলো রাজস্থানকে।

গুয়াহাটিতে সময় মতোই টস অনুষ্ঠিত হয়েছিলো। টস জিতে কেকেআর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করার আমন্ত্রণ জানায় রাজস্থান রয়্যালসকে। কিন্তু ম্যাচ শুরুর আগেই নামে তুমুল বৃষ্টি। যেটা শেষ পর্যন্ত পুরো ম্যাচকেই ভাসিয়ে নিয়ে যায়।

 

লিগ পর্বে নির্ধারিত ১৪ ম্যাচ শেষে কেকেআরের পয়েন্ট ২০। তারাই রইলো শীর্ষে। ১৭ পয়েন্ট নিয়ে (০.৪১৪ রান রেট) দ্বিতীয় সানরাইজার্স হাদরাবাদ। সমান পয়েন্ট রাজস্থান রয়্যালসেরও। কিন্তু তাদের রানরেট ০.২৭৩। এ কারণে তারা তৃতীয়। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

কেকেআর এবং হায়দরাবাদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে। হেরে যাওয়া দল অপেক্ষা করবে, তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচের বিজয়ীর জন্য। এই দুই দল মিলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।