NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই


খবর   প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ১০:৪৮ এএম

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যান্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। খবর এএফপির।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেলেও হেলিকপ্টারের যাত্রীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

 

ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে... দুর্ভাগ্যবশত কোনো আরোহীরই বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

এর আগে উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্স্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পরিস্থিতি ভালো নয়।

 

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, উদ্ধারকারীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন।

তিনি বলেন, হেলিক্প্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে তারা মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছেন। এর আগে জানা যায় যে, উদ্ধারকাজে সহযোগিতার জন্য ইরানে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া।

 

অনুসন্ধানে সহযোগিতা করার জন্য ৪৭ সদস্যের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।