NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০ মঙ্গলবার


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০৫:০২ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০ মঙ্গলবার

টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় দাঁড়িয়ে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নিজেদের প্রস্তুতিপর্ব শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

 

ঝড়ব-বজ্রপাত এবং হারিকেনের কারণে সৃষ্ট বাতাসে গত সপ্তাহে কিছুটা ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামের। তবে আবহাওয়া এখন পরিষ্কার। স্টেডিয়ামও ঠিক করা হয়েছে। রোববার নিজেদের প্রথম প্র্যাকটিস সেশন শেষ করেছে টাইগাররা।

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে। অচেনা প্রতিপক্ষ নিয়ে একটা অজানা ভয় তো থাকছেই।

 

এর মধ্যে টাইগারদের জন্য বড় হুমকি হতে পারেন কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গত মাসেই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন।

ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক (৩৬ বলে) অ্যান্ডারসন। বাংলাদেশের ব্পিক্ষে মাউন্ট মুঙ্গাইনুইতে এক টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন ১০ ছক্কায় ৪১ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস। এই ফরম্যাটে কোনো ইনিংসে টাইগাররা আর কোনো ব্যাটারের হাতে এতগুলো ছক্কা হজম করেনি।

 

মারকুটে এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতেও একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ফলে অ্যান্ডারসনকে নিয়ে আলাদা করে গেম প্ল্যান সাজাতে হবে বাংলাদেশকে।