NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাফুফের কাছে বসুন্ধরা কিংসের আবদার


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৯:২৯ এএম

>
বাফুফের কাছে বসুন্ধরা কিংসের আবদার

দুই ম্যাচ আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীও গত রাউন্ডে রানার্সআপ হয়েছে। আগামী সোমবার দুই দল কিংস অ্যারেনায় মুখোমুখি হবে। সেই ম্যাচে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ট্রফি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে। 

আজ শনিবার বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বরাবর চিঠি দিয়েছে। এই চিঠির অনুলিপি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও কম্পিটিশন বিভাগকে দিয়েছে৷ চিঠিতে ২৫ জুলাই আবাহনী ম্যাচে ট্রফি চেয়েছেন তারা। এক ম্যাচ আগে থাকতে ট্রফি দেয়ার পেছনে তারা কারণ হিসেবে দেখিয়েছেন পরের ম্যাচ দুই দলের ঢাকার বাইরে এবং আবাহনী-কিংস ম্যাচে ফেডারেশন, মিডিয়ার উপস্থিতি থাকবে।

 

চিঠির শেষ অংশে বাফুফেকে হুমকিও দিয়েছে। ২৫ জুলাই বসুন্ধরা কিংস ট্রফি না পেলে পরবর্তীতে বাফুফে ট্রফি দিলেও তারা সেটি গ্রহণ করবে না বলে জানিয়েছে। প্রিমিয়ার লিগের কোনো দল লিগ চলাবস্থায় ট্রফি চাওয়ার নজির নেই। আধুনিক ফুটবল বিশ্বে সাধারণত লিগের শেষ ম্যাচে ট্রফি দেয়া হয়। এক ম্যাচ আগে থাকতে ট্রফি দিলে প্রশ্ন উঠার সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা থাকতেই ট্রফি দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।