NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেউলিয়া হয়ে গেলো বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ ‘রেড লবস্টার’


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০২:৪২ এএম

দেউলিয়া হয়ে গেলো বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ ‘রেড লবস্টার’

মধ্যবিত্ত মার্কিনিদের হাতে সুলভ দামে সুস্বাদু গলদা চিংড়ি তুলে দেওয়ার জন্য বিখ্যাত রেড লবস্টার রেস্তোরাঁ। ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ চেইন। কিন্তু সেই সুসময় যেন হঠাৎই হারিয়ে গেলো। বিশাল সংস্থাটি ডুবে গেছে ঋণের মহাসমুদ্রে। আর তার জেরে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে রেড লবস্টার কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

সংস্থাটি জানিয়েছে, তাদের ঘাড়ে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি ঋণের বোঝা রয়েছে, কিন্তু হাতে নগদ অর্থ রয়েছে তিন কোটি ডলারেরও কম। এ অবস্থায় ঋণদাতাদের কাছে নিজেদের ব্যবসা বিক্রি করে দিতে চায় কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে ধীরে ধীরে নিজেদের রেস্তোঁরাগুলোও বন্ধ করে দেবে তারা।

 

রেড লবস্টার সাধারণত চেডার বে বিস্কুট, কাঁকড়ার পা এবং চিংড়ি খাবারের জন্য সুপরিচিত। ১৯৮০ ও ১৯৯০র দশকে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে এর শাখা-প্রশাখা। ২০১৬ সালে মার্কিন পপ তারকা বিয়ন্সে তার একটি গানে রেড লবস্টারের কথা উল্লেখ করেন। এতে সংস্থাটির বিক্রি আরও বেড়ে যায়।

 

দেউলিয়া আবেদনের নথিতে রেড লবস্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্য এবং কানাডাজুড়ে তাদের মোট ৫৭৮টি রেস্তোঁরা রয়েছে। এসব রেস্তোরাঁয় প্রতি বছর ৬ কোটি ৪০ লাখের বেশি গ্রাহককে খাবার পরিবেশন করা হয়। তাদের বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার।

 

কিন্তু সাম্প্রতিক অব্যবস্থাপনা, প্রতিযোগিতা, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে রেড লবস্টারের আয়ে ধস নেমেছে। বিশ্লেষক এবং সংস্থাটির সাবেক কর্মীরা বলছেন, বিপণন, খাবারের গুণমান, সেবা এবং রেস্তোরাঁগুলো সংস্কারে বছরের পর বছর ধরে কম বিনিয়োগের কারণে রেড লবস্টারের প্রতিযোগিতা করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।