NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ভর্তিচ্ছুদের সেবায় পিছিয়ে নেই ঢাবি ছাত্রলীগ নারী নেতাকর্মীরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
ভর্তিচ্ছুদের সেবায় পিছিয়ে নেই ঢাবি ছাত্রলীগ নারী নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানা সেবা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেতাকর্মীরাও।

শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, অভিভাবক ছাউনির ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন এবং মাস্ক, কলম ও পানি সরবরাহ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এসব সেবায় নিয়জিত ছিলেন ঢাবি ছাত্রলীগের বিভিন্ন হলের নারী নেতাকর্মীরাও। কার্জন হলে সুফিয়া কামাল হল ছাত্রলীগ, অপরাজেয় বাংলার পাদদেশে শামসুন নাহার হল ছাত্রলীগ, বঙ্গমাতা হলের সামনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ, সমাজকল্যাণ অনুষদে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা যায়।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি ঢাকা পোস্টকে বলেন, ২০২১-২০২২ সেশনের ‘খ ইউনিটের’ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে গতকালের (শুক্রবার) মতো আজও বঙ্গমাতা হল ছাত্রলীগ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনায় তথ্য সহায়তা দিতে পাশে রয়েছে। আমরা সমাজকল্যাণ ইন্সটিটিউটের সামনের ডেস্কে বসে এ সহায়তা প্রদান করছি। আমরা শিক্ষার্থীদের কলম, বিশুদ্ধ খাবার পানি ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেখভাল করছি। অভিভাবকদের সার্বিক সহায়তায়ও আমরা পাশে আছি। সামনের পরীক্ষার দিনগুলোতে আমরা এ সেবা দিয়ে যাব।