NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইব্রাহিম রাইসির মৃত্যুকে অনেক বড় ক্ষতি বললেন পুতিন


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০৯:৫৮ পিএম

ইব্রাহিম রাইসির মৃত্যুকে অনেক বড় ক্ষতি বললেন পুতিন

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আরও একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে অনেক বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাতে রাশিয়ার স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। বুধবার সকালে রাইসির জানাজায় অংশ নিতে রুশ স্পিকারের তেহরান সফরের কথা।

 

পুতিনের সমবেদনা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দিতে বলেন স্পিকারের কাছে। আগের মতোই দুই দেশের মধ্য দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন পুতিন।

 

রুশ প্রেসিডেন্ট বলেন, ইব্রাহিম রাইসি ছিলেন নির্ভরযোগ্য অংশীদার। কোনো বিষয়ে তার সঙ্গে একমত হলে, তা বাস্তবায়নের ব্যাপারে আমরা নিশ্চিত থাকতাম।

এর আগে এক বার্তায় রাইসিকে সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন পুতিন। কারণ মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে ব্যাপকভাবে চেষ্টা করেছেন তিনি।

 

তাছাড়া রাইসিকে বহনকরা হেলিকপ্টারটি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তা তদন্তে ইরানকে সহযোগিতা করার কথাও জানায় রাশিয়া।