NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

টানা তৃতীয়বারের বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০৯:১৬ পিএম

টানা তৃতীয়বারের বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তকমা পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোবর্সের বার্ষিক প্রতিবেদনে রিয়ালকে সবচেয়ে দামি ক্লাব বলে ঘোষণা দেওয়া হয়।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সবচেয়ে দামি ক্লাবের স্বীকৃতি পেল রিয়াল। গেল ১১ বছরে সব মিলিয়ে মোট ৮ বার এই সম্মান পেল লা লিগার ক্লাবটি।

 

ফোর্বস জানিয়েছে, বর্তমানে রিয়ালের আর্থিক বাজারমূল্য ৬ হাজার ৬০০ মিলিয়ন ডলার। এ তালিকায় দ্বিতীয়স্থানে থাকা ম্যানইউর বর্তমান বাজারমূল্য হলো ৬ হাজার ৫৫০ মিলিয়ন।

অর্থনৈতিক সংকট থাকলেও ক্লাবের পেছনে অর্থব্যয়ে তেমন একটি পিছিয়ে নেই বার্সা। তালিকায় তৃতীয়স্থানে আছে লা লিগার ক্লাবটি। বার্সার বাজারমূল্য ৫ হাজার ৬০০ মিলিয়ন ডলার। তাদের পেছনে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। অলরেডদের বাজারদর ৫ হাজার ৩৭০ মিলিয়ন ডলার।

 

ব্রিটিশ হিসাব নিরীক্ষা সংস্থা 'দেলোইতে' থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে এই প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস। যেখানে ক্লাবগুলোর বাজারমূল্য, ঋণ ও সম্পদের তারল্য বিবেচনা করে হিসাব কষা হয়।

ফোর্বস আরও জানিয়েছে, অর্থ আয়ের ক্ষেত্রেও এবার রেকর্ড গড়েছে রিয়াল। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটি অর্থ আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে। এই মৌসুমে তাদের আয় হয়েছে ৮৭৩ মিলিয়ন ডলার। সম্প্রচার, বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি ও প্রতি ম্যাচ থেকে তারা এসব অর্থ আয় করেছে।

 

এ তালিকার সেরা ১০-এ থাকা ক্লাবগুলো হলো- প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, চেলসি ও আর্সেনাল। আর শীর্ষ ১০-এ থাকা লা লিগার তৃতীয় ক্লাব হিসেবে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।