NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৫:৫৪ পিএম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলো পাকিস্তান। বার্মিংহ্যামে বাবর আজমের দলের হারটা ২৩ রানের। এই হারে চার ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়লো আনপ্রেডিক্টেবলরা।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১৮৪ রানের। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ০ আর সায়েম আইয়ুব ২ করে ফিরলে শুরুতেই ধাক্কা খায় তারা। বাবর আজমও ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ২৬ বলে ৩২ রান আসে পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে।

 

লড়াই যা করেছেন ফখর জামান। ২১ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এ বাঁহাতি। ৫ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।

শেষদিকে ইফতিখার আহমেদ (১৭ বলে ২৩) আর ইমাদ ওয়াসিম (১৩ বলে ২২) চেষ্টা করলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

 

ইংল্যান্ডের রিস টপলি ৪১ রানে ৩টি এবং মঈন আলি ও এক বছর পর দলে ফেরা জোফরা আর্চার নেন দুটি করে উইকেট।

এর আগে ১০ ওভারে শেষে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৬। পরের ১০ ওভারে পাকিস্তানি বোলারদের সামলে মোটে ৮৭ রান নিতে পারে ইংলিশরা।

শেষ ৫ ওভারে আরও চেপে ধরেন শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। শেষ ওভারে মোহাম্মদ আমির ১৪ রান খরচ করার পরও শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান।

 

ফলে বার্মিংহ্যামে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৩ রানেই আটকে যায় ইংল্যান্ড।

বাটলার ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ আর শেষদিকে জোফরা আর্চার ৪ বলে করেন অপরাজিত ১২।

 

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩৬ রান খরচায় নেন ৩টি উইকেট। ইমাদ ওয়াসিম মাত্র ১৯ রানে এবং হারিস রউফ ৩৪ রানে নেন দুটি করে উইকেট।