NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৪:৫১ পিএম

ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা

লোহিত সাগর, ভূমধ্যসাগর ও আরব সাগরে ইসরায়েল অভিমুখী তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার (২৪ মে) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানান ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

ইয়াহিয়া সারি জানান, প্রথম আক্রমণটি আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্য করে করা হয়। সেসময় জাহাজটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

 

দ্বিতীয় আক্রমণটি হুথির নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী সমন্বয়ে করা হয়। তারা একত্রে লোহিত সাগর দিয়ে যাওয়া পানামার পতাকাবাহী ইয়ানিস নামক জাহাজটিতে হামরা চালায়।

তৃতীয় হামলাটি চালানো হয় ভূমধ্য সাগর দিয়ে চলা ইসরায়েলি জাহাজ এসেক্সকে লক্ষ্য করে। জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।

 

শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার (২৩ মে) হুথিরা লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি বছরের ৩ মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দেন হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন, দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই এই ঘোষণা দেন তিনি।

ইয়াহিয়া সারি বলেছিলেন, ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যেকোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আর সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই ঘোষণা কার্যকর হবে।

 

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজে লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

 

তাদের হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে। এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিরিক্ত পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপ-আমেরিকায় যাতায়াত করছে। এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য।