NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কানাডায় ইহুদি স্কুলে বন্দুক হামলা


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৯:১৪ এএম

কানাডায় ইহুদি স্কুলে বন্দুক হামলা

কানাডার টরন্টো প্রদেশে স্থানীয় সময় শনিবার সকালে একটি ইহুদি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই হামলার কারণে অন্যান্য স্কুল এবং সিনাগগে নিরাপত্তা বাড়াতে কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। খবর এএফপির।

পুলিশ কর্মকর্তা পল ক্রাকজিক এক সংবাদ সম্মেলনে বলেন, একটি গাড়িতে করে সন্দেহভাজন হামলাকারীরা বেইস ছায়া মুশকাতে পৌঁছায়। স্থানীয় সময় শনিবার ভোর ৫টার কিছু সময় আগে গুলি চালানো হয়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার আগে স্কুলের সামনের কিছু বেশ কিছু জিনিসপত্র নষ্ট করে রেখে গেছে।

 

উত্তর টরন্টো, অন্যান্য স্কুল এবং সিনাগগে পুলিশে উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। পল ক্রাকজিক বলেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই হামলার কারণে লোকজনের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হতে পারে।

তিনি বলেন, আমরা এই উদ্বেগ-আতঙ্ক উপেক্ষা করছি না। আপনারা হয়তো জানেন এখানে কী ঘটেছে এবং কেন ঘটেছে। তবে এখনি এ বিষয়ে অনুমান করাটা ভুল হবে।

 

এদিকে ওন্টারিও প্রিমিয়ার ডোউগ ফর্ড এই হামলাকে ইহুদিদের ওপর শত্রুতা প্রদর্শনের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, যে কেউ এ ধরনের হামলার পেছনে জড়িত থাকতে পারেন।

এদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, নর্থ ইয়র্কের একটি ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালানোর খবর ইহুদি বিদ্বেষের একটি নির্লজ্জ উদাহরণ বলা যায়।

 

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকেই বিভিন্ন দেশে ইহুদি-বিদ্বেষের ঘটনা বেড়ে গেছে। এর আগে গত নভেম্বরে মন্ট্রিলের একটি ইহুদি স্কুলে হামলা চালানো হয়। সেখানে এক সপ্তাহে দুবার বন্দুক হামলার খবর পাওয়া গেছে। যদিও এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।