NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কোপায় মেসিদের জন্য নতুন কার্ড!


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০১:২৩ এএম

কোপায় মেসিদের জন্য নতুন কার্ড!

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে শতবর্ষী কোপা আমেরিকার আসর। সেখানেই চালু হচ্ছে লাল ও হলুদের পাশাপাশি গোলাপি কার্ড। আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম নতুন রঙের কার্ড দেখতে চলছে ফুটবলপ্রেমিরা। এই নতুন কার্ডের অনুমোদনও দিয়েছে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (আইএফএবি)।

 

ফুটবলে শাস্তি দেওয়ার  ক্ষেত্রে সাধারণত হলুদ এবং লাল কার্ড দেখানো হয়। এক্ষেত্রে গোলাপি কার্ডের সাহায্যে কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়া হচ্ছে না। গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। যদি খেলার মাঝে কোনো ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই কার্ড দেখিয়ে দর্শক এবং বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি।

যদি কনকাশন সাব হিসাবে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন।

 

ফুটবলের নিয়ম অনুযায়ী এখন যেকোনো দল পাঁচ জন করে ফুটবলার পরিবর্তন করতে পারে। কিন্তু কোনও দল গোলাপি কার্ডের মাধ্যমে কনকাশন হওয়া বা মাথায় চোট পাওয়া ফুটবলার তুলে নিলে, এটি সেই পাঁচ জনের মধ্যে ধরা হবে না।

ফলে মোট ছয়জন ফুটবলার পরিবর্তন করতে পারবে সেই দল। যে মুহূর্তে রেফারি কোনো দলের খেলোয়াড়কে গোলাপি কার্ড দেখাবেন, তখন বিপক্ষ দলও পাঁচ জনের বাইরে অতিরিক্ত একজন ফুটবলার পরিবর্তন করতে পারবে। তবে সেটা কনকাশন পরিবর্ত নয়। সাধারণ ফুটবলারকেও পরিবর্তন করা যাবে। দুইদলের মধ্যে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত।