NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউরোর জন্য স্পেনের দল ঘোষণা: ফিরলেন পেদ্রি, নেই আসেনসিও


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০২:১৩ পিএম

ইউরোর জন্য স্পেনের দল ঘোষণা: ফিরলেন পেদ্রি, নেই আসেনসিও

ইউরো ২০২৪-এর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস ডি লা ফয়েন্তের দলে ফিরেছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি, তবে নেই পিএসজি ফরোয়ার্ড মার্কো আসেনসিও।

পেদ্রি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সে বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন।

 

দলে আছেন পেদ্রির বার্সার সতীর্থ ২১ বছর বয়সী মিডফিল্ডার ফারমিন লোপেজও। জায়গা পেয়েছেন ১৭ বছরের ডিফেন্ডার পাও কুবারসি।

এছাড়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো, অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মার্কো লরেন্তে এবং রিয়াল বেটিসের আয়োজে পেরেজ জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। গত নভেম্বরে লিগামেন্টের চোটে পড়া গাভি আগেই ছিটকে গেছেন।

 

জার্মানিতে আগামী ১৫ জুন থেকে মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। স্পেন পড়েছে 'বি' গ্রুপে। তাদের সঙ্গে এই গ্রুপে আছে ইতালি, ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া।

স্পেনের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : উনাই সিমন, রায়া, রেমিরো

ডিফেন্ডার : কারভাহাল, নাভাস, লাপোর্ত, লে নরমান্দ, নাচো, ভিভিয়ান, কুবারসি, গ্রিমালদো, কুকুরেয়া

বিজ্ঞাপন

মিডফিল্ডার : রদ্রি, জুবিমেন্ডি, ফাবিয়ান, মেরিনো, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রি, অ্যালেক্স গার্সিয়া, বায়েনা, ফেরমিন লোপেজ

 

ফরোয়ার্ড : মোরাতা, হোসেলু, ওয়ারজাবাল, দানি অলমো, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, আয়োজে পেরেজ, লামিন ইয়ামাল।