NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

একদিনে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো ৩ দেশ


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ১২:০১ এএম

একদিনে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো ৩ দেশ

স্পেনের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আরও দুই দেশ স্বীকৃতি দিয়েছে। দেশ দুইটি হলো নরওয়ে ও আয়ারল্যান্ড। ফলে মঙ্গলবার (২৮ মে) একদিনে তিনটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো।

এদিন প্রথমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন। দেশটির সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।

 

এরপর নরওয়ে ও আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা আসে।

 

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে এক বিবৃতিতে বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রের অন্যতম সমর্থক। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নরওয়ে ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্বি-রাষ্ট্রের সমাধান বাঁচিয়ে রাখার জন্য একটি দেশ যে বাস্তব সম্মত পদক্ষেপ নিতে পারে এটা তার একটা বার্তা।

জানা গেছে, মাল্টা ও স্লোভেনিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে।

 

এর আগে ২২ মে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানায়। দেশগুলোর নেতারা জানান, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল।