NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অন্টারিওর নাইটক্লাবে গুলি, নিহত ২


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

অন্টারিওর নাইটক্লাবে গুলি, নিহত ২

আর্ন্তজাতিক ডেস্ক: অন্টারিওর ভন-এ গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুই যুবক মারা গেছেন। একজন তরুণীকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোরে এই গুলির ঘটনা ঘটে।

ইয়র্ক আঞ্চলিক পুলিশের তদন্তকারীরা বলেছেন যে, আনুমানিক রাত সাড়ে তিনটায় একটি গুলির রিপোর্টের জন্য হাইওয়ে ৭ এবং কিলি স্ট্রিটের এলাকায় একটি নাইটক্লাবে প্রতিক্রিয়া জানান অফিসাররা।

অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গুলিতে আহত তিনজনকে ঘটনাস্থলে পান। একজন ২৫ বছর বয়সী এবং একজন ২২ বছর বয়সী যুবক। উভয়কেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।তৃতীয় শিকার একজন ২০ বছর বয়সী তরুণী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন বা সন্দেহভাজনরা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় নাইট ক্লাবের ভিতর থেকে বা বাইরে থেকে মোবাইল ফোনের ভিডিও বা ছবি থাকতে পারে কাউকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।