NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এফডিসিতে গিয়ে সাকিব আল হাসানের এই হাল কেন?


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
এফডিসিতে গিয়ে সাকিব আল হাসানের এই হাল কেন?

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল তারকা সাকিব আল হাসান। বাইশ গজের পিচে লাল সবুজ বাহিনীর প্রবল আস্থা তিনি। তার ঘুর্ণি বলে যখন উইকেট পড়ে, তখন স্টেডিয়ামভর্তি দর্শক ফেটে পড়েন আনন্দের উচ্ছ্বাসে।

সেই ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে হঠাৎ দেখা গেল সিনেমার আঁতুড়ঘর এফডিসিতে। আর সেখানে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন অবতারে। মাথা ভর্তি কোঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ, হাতা গোটানো শার্ট আর গলায় রূপালি চেইন। দেখতে অনেকটা দক্ষিণ ভারতের মানুষের মত লাগছে তাকে।

কিন্তু সাকিবের এই হাল কেন? জানা গেল, একটি বিজ্ঞাপনচিত্রের জন্যই এমন বেশভূষা ধারণ করেছেন তিনি। যেটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। একটি মোবাইল অপারেটর কোম্পানির জন্যই নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি।

সাকিব আগে থেকেই এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত। এবার তাদের একটি অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন জার্সি নাম্বার ৭৫। দুইদিন সময় নিয়ে চিত্রটি নির্মাণ করা হচ্ছে।

শুটিংয়ের সাজে তোলা একটি ছবি সাকিব নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। তাকে এমন রূপে ভক্তরাও বেশ আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। মাত্র এক ঘণ্টায় প্রায় আড়াই লাখ ভক্ত রিঅ্যাকশন জানিয়েছে তার পোস্টে। মন্তব্য করেছেন ২০ হাজারের বেশি মানুষ।

এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি, চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি।