NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা, ফের ইংল্যান্ডের কাছে হার


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৭:৫৬ এএম

পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা, ফের ইংল্যান্ডের কাছে হার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অন্যতম শক্তিধর দল। অনেকেই তাদের শিরোপার দাবিদার মনে করছেন, স্বপ্ন দেখছেন সমর্থকরা। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেলো বাবর আজমের দল।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আগের তিন ম্যাচের দুটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। একটি জেতে ইংল্যান্ড। শেষ ম্যাচটি ছিল তাই ইংলিশদের সিরিজ জয়ের মিশন, পাকিস্তানের সিরিজ বাঁচানোর।

 

পারেনি পাকিস্তান। চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট আর ২৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। জস বাটলারের দল সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতেই ১৫৭ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। টপঅর্ডারের তিন ব্যাটার ছাড়া বাকিরা কেউ বলার মতো কিছু করতে পারেননি।

 

ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ান ১৬ বলে ২৩, বাবর আজম ২২ বলে ৩৬ আর ওয়ান ডাউন উসমান খান ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন ৩৮ রানের ইনিংস।

ফখর জামান (৯ বলে ৯), শাদাব খান (১ বলে ০), আজম খান (৫ বলে ০) ছিলেন চরম ব্যর্থ। ইফতিখার আহমেদ ১৮ বলে ২১ আর নাসিম শাহ ১৮ বলে করেন ১৬ রান।

ইংল্যান্ডের মার্ক উড, লিয়াম লিভিংস্টোন আর আদিল রশিদ নেন দুটি করে উইকেট।

 

জবাবে ফিল সল্ট আর জস বাটলারের ৩৮ বলে ৮২ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় ইংলিশরা। সল্ট ২৫ বলে ৪৫ আর বাটলার ২০ বলে খেলেন ৩৯ রানের ইনিংস। ৯ ওভারে ২ উইকেটেই ১০০ পার করে স্বাগতিকরা।

 

উইল জ্যাকস আউট হন ১৮ বলে ২০ করে। এরপর জনি বেয়ারস্টো আর হ্যারি ব্রুক দ্রুতই ম্যাচ শেষ করে দেন। বেয়ারস্টো ১৬ বলে ২৮ আর ব্রুক ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

হারিস রউফ ৩৮ রান খরচায় নেন ৩টি উইকেট।