NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেক্সিকো সীমান্তে বিধিনিষেধ আরোপ বাইডেনের


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৪, ০৮:৩০ এএম

মেক্সিকো সীমান্তে বিধিনিষেধ আরোপ বাইডেনের

নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলো বাইডেন প্রশাসন। এর ফলে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীরা এই সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্কিত একটি আদেশে সই করেছেন। এতে অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

আদেশে বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে ডিপোর্ট করার অর্থাৎ, মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্য়বস্থা করতে হবে। যুক্তরাষ্ট্রে তাকে কোনো রকম ইমিউনিটি বা সুযোগ দেওয়া হবে না।

তবে অভিভাবকহীন শিশুরা অবশ্য়ই এই আইনের অন্তর্গত নয়। অর্থাৎ, তাদের জন্য় এই নিয়ম প্রযোজ্য় নয়। তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারেন। কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না।

 

আদেশে সই করে হোয়াইট হাউজে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম, রিপাবলিকানরা তা এখন পর্যন্ত নিতে পারেনি। যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর এক হাজার ৯০০ মাইলের সীমান্ত। বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্য়ায় অনুপ্রবেশ ঘটেছে। ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্য়া ছিল দশ হাজার। গত কয়েকমাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি।

 

সম্প্রতি জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে এই অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে। তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।