NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালো পাকিস্তান


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৯:৫৬ পিএম

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালো পাকিস্তান

হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে আকর্ষণ আর উন্মাদনার কমতি নেই। কখন মাঠে গড়াবে ম্যাচটি, সে অপেক্ষায় উদগ্রীব সবাই। কিন্তু বৃষ্টি আধাঘণ্টা বিলম্ব করিয়ে দিলো। আধঘণ্টা বিলম্বে অনুষ্ঠিত হলো টস।

দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক টস করতে নামলেন নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে কয়েন নিক্ষেপে জয় পেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং টস জিতেই তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

 

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালো পাকিস্তান

টস জিতে বাবর আজম প্রথম ম্যাচে হারের প্রসঙ্গে বললেন, অতীত অতীতই। আমরা সে সব মনে করতে চাই না। এই ম্যাচ নিয়েই চিন্তা করতে চাই। দলে এক পরিবর্তন, আজম খানের জায়গায় খেলবেন ইমাদ ওয়াসিম।

 

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই মাঠে এরই মধ্যে আমরা ম্যাচ খেলেছি। কন্ডিশন বোঝার এখনও চেষ্টা করছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কারণ, এটা খুবই মজার একটি টুর্নামেন্ট হচ্ছে এবার।’

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, মোহাম্মদ সিরাজ।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ

 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফাখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ এবং মোহাম্মদ আমির।