NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কুয়েতে শ্রমিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৯


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০১:০৩ এএম

কুয়েতে শ্রমিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৯

কুয়েতে বিদেশি কর্মীদের আবাসন ভবনের অগ্নিকাণ্ডে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল ৬টায় দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় টিভিকে বলেন, আগুন লাগা ভবনটিতে শ্রমিকরা থাকতেন।

তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে।

 

কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের পেশা বা জাতীয়তা সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে প্রায় ১৬০ জন মানুষ বাস করতেন।

সবাই একই কম্পানির শ্রমিক।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। 

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে আহত প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে মাঙ্গাফ শহরের ছয়তলা ভবনের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ এ ঘটনাকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেজর জেনারেল ইদ রশিদ জানান, অগ্নিনির্বাপক ও ফরেনসিক দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল ইউসেফ এই বিপর্যয়ের জন্য ভবন মালিক ও কম্পানির অপারেটরদের অবহেলা ও লোভকে দায়ী করেছেন।

তিনি জানিয়েছেন, ভবন মালিক, কম্পানির মালিক এবং ভবনের গার্ডকে আটক করা হয়েছে। এ ঘটনার আরো তদন্ত করা হবে।