NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আরাফাতের ময়দানে হিট স্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ০৮:৫২ পিএম

আরাফাতের ময়দানে হিট স্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হিট স্ট্রোকে অন্তত ছয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। আরাফাতের ময়দানে জড়ো হওয়ার পর শনিবার (১৫ জুন) এই হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের ছয়জনই জর্দানের নাগরিক।

জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা জেদ্দায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে মৃতদের দাফনের পদ্ধতি এবং তাদের লাশ জর্দানে ফেরত নেওয়ার বিষয়ে সমন্বয় করছে।

 

নিহতদের একজনের ভাগ্নি জানিয়েছেন, তার খালা আরাফাতের ময়দানে মারা গেছেন। তাকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

এই বছর জর্দান থেকে অন্তত চার হাজার মানুষ হজ করতে এসেছেন। তবে নিহত ছয়জন সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে হজ করতে আসেননি।

অর্থাৎ তাদের কাছে হজের জন্য বৈধ লাইসেন্স ছিল না। 

 

সৌদি কর্তৃপক্ষের সাধারণ পরিসংখ্যান অনুযায়ী, এই বছর ১৮ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছে। 

হজযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের নির্দেশ দিয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-আব্দুলালি বলেছেন, পাঁচ দিনব্যাপী চলা হজের পুরোটা সময়ই মক্কায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে।