NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফ্রান্সে এক ইরানি বন্দি নিয়ে যা বললেন আইনজীবী


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৮:৪৫ এএম

ফ্রান্সে এক ইরানি বন্দি নিয়ে যা বললেন আইনজীবী

একজন ইরানি নাগরিককে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। তাকে ৩ জুন আটক করা হয়েছে। এই বিষয়টি বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছে দেশটির পুলিশ। প্যারিস ও তেহরানের উত্তেজনার মধ্যে এটিকে রাজনৈতিক বলে নিন্দা করেছেন আটক ব্যক্তির আইনজীবী।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বশির বিজার হচ্ছেন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবির সাবেক কর্মকর্তা। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

বিজারকে ফ্রান্সের ডিজোন শহর থেকে আটক করা হয়েছিল।

এখন তাকে উত্তরে মেটজ শহরে প্রশাসনিক আটকে রাখা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সূত্র এএফপিকে বলেছে, বিজারের বিরুদ্ধে বহিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। কারণ তিনি প্রকাশ্যে ফরাসি বিরোধী মন্তব্য করেছিলেন। কোন ধরনের মন্তব্য করেছিলেন তা উল্লেখ করেনি।

 

গাজায় ইসরায়েলি আগ্রাসনে সময় ফিলিস্তিনিদের সমর্থন করে গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন বিজার।

তার ফরাসি আইনজীবী রাচিদ লেমুদা এএফপিকে বলেন, আইনের পরিপ্রেক্ষিতে এমন কিছুই নেই যা এই আটককে সমর্থন করে। বিজার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, যে কেউ আইনের শাসন দ্বারা পরিচালিত রাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারে। 

বিজার অনশন শুরু করতে চান বলে জানিয়েছেন, তার প্রশাসনিক আটকের মেয়াদ ৬ জুন ২৮ দিন বাড়ানো হয়েছিল। 

আইনজীবী বলেন, ‘আমি এমন কিছুই দেখিনি যা এই আটককে সমর্থন করে।

আমি মনে করি এটি রাজনৈতিক, এবং আইনে রাজনীতির কোন স্থান নেই।’

 

এদিকে তিন ফরাসী নাগরিক ইরানে বন্দি করে রাখা হয়েছে। এটিকে রাষ্ট্রীয় জিম্মি হিসেবে বর্ণনা করেছে ফ্রান্স। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইরানে বন্দি লুই আর্নাউডকে গত সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই মাসের শুরুতে বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব বিজারের মুক্তির আশা করছেন তিনি। তা না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাবেন তিনি।

ইরানি হাই কাউন্সিল ফর হিউম্যান রাইটসের প্রধান কাজেম ঘারিবাদি এক্সে বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য ফ্রান্সের পুলিশ একজন ইরানী নাগরিককে গ্রেপ্তার করেছে। এটি মানবাধিকারের ক্ষেত্রে ফ্রান্সের জন্য আরেকটি কলঙ্ক।