NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৩:০৫ পিএম

বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প

নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুতে সুর নরম করলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি যদি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট করা বিদেশিদের গ্রিন কার্ড দেবেন।

বৃহস্পতিবার (২০ জুন) এক সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করে বলেন, মেধাবীদের যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া তিনি সহজ করবেন ও যারা কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট করবেন তারা থাকতে পারবেন।

 

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, হার্ভার্ড ও এমআইটিসহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের হারানোটা দুঃখজনক।

 

ট্রাম্প বলেন, গ্রাজুয়েট শেষ করার পরে স্বাভাবিকভাবেই গ্রিন কার্ড পাওয়া উচিত ও এক্ষেত্রে জুনিয়র কলেজগুলোও অন্তর্ভুক্ত হবে।

গ্রিন কার্ড হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি। এর মাধ্যমেই মূলত নাগরিক হওয়ার পথ সুগম হয়।

ট্রাম্পের এই প্রস্তাবের কারণে প্রতি বছর নতুন নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়বে। অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে এলেন তিনি। ধারণা করা হচ্ছে, এতে রিপাবলিকান পার্টিতেও তার গুরুত্ব বাড়বে।

 

তবে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের বিতাড়িত করার ব্যাপারে অনড় রয়েছেন সাবেক এই বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে তিনি বাইডেনের সমালোচনাও করেন।