NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পেরু-চিলির ড্রয়ে রেকর্ড ভাঙল ২০ বছরের


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

পেরু-চিলির ড্রয়ে রেকর্ড ভাঙল ২০ বছরের

কোপা আমেরিকায় পেরু ও চিলির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ২০ বছর পর পেরু ও চিলির মুখোমুখি হওয়া কোনো ম্যাচ ড্র হলো। ১৯৮৯ সালে সর্বশেষ পেরু–চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই ড্রয়ে গ্রুপ ‘এ’তে নিজেদের সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল এ দুই দল।

 

কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে আজ ভোরে (২২ জুন) গ্রুপ ‘এ’তে টেক্সাসে হওয়া এই ম্যাচে কোন দলই গোল করতে পারেনি। গোলশূন্য ড্র থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাতিন আমেরিকার দুই দেশকে।

টেক্সাসে দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করে শুরুতে চিলিকে চাপে রাখে পেরু। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি চিলি।

ম্যাচের ১৬ মিনিটে ভিক্টর দাভিলার ক্রস থেকে গোলমুখে একা বল পেয়েও সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন এলেক্সিস সানচেজ।  ২০ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের দূরপাল্লার শট খুঁজে পায়নি গোলবারের ঠিকানা। ২৭ মিনিটে চিলির ভিক্টর দাভিলার হেড সামান্য একটু উপর দিয়ে চলে যায়। ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

 

দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকে চিলি। ৬২ মিনিটে দাভিলার শট রুখে দেয় পেদ্রো গালিসে। ৭৯ মিনিটে ম্যাচে নিজেদের সবচেয়ে ভাল সুযোগ পায় পেরু। লাপাদুলার ভলি দারুণভাবে রুখে দেন চিলির ক্লদিও ব্রাভো। ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

 

ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতেও পেরুর ওপর আধিপত্য দেখিয়েছে চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি। তবে লক্ষ্যে রাখতে পেরেছে শুধু একটি শট। অন্যদিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে। 

আগামী বুধবার চিলি নিজেদের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে পেরুর প্রতিপক্ষ কানাডা।