NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হজে গিয়ে ৩৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৩৯২০ জন


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০৩:১০ পিএম

হজে গিয়ে ৩৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৩৯২০ জন

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা মক্কা, মদিনা, জেদ্দা ও মিনায় মারা যান। 

এদিকে পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইট শুরুর পর ৩৯২০ হাজি দেশে ফিরেছেন। তাঁরা বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে তাঁরা দেশে ফিরেন।

 

 

আজ শনিবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে দেশে ফিরে।

দেশে ফেরার ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।  

 

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।