NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউরোয় নতুন রেকর্ড রোনালদোর


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৪, ০৮:১৪ পিএম

ইউরোয় নতুন রেকর্ড রোনালদোর

তুরস্কের বিপক্ষে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৩-০ গোলের জয়ে এক গোলে সহায়তা করেন রোনালদো। আর এতেই  ইউরোতে রেকর্ড গড়লেন সিআরসেভেন।

২১ মিনিটে প্রথম গোলের পর দ্বিতীয় গোলটি আসে আত্মঘাতী থেকে।

অনায়াসে ম্যাচের তৃতীয় গোলটি করতে পারতেন রোনালদো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস তুরস্কের এক ফুটবলারের গায়ে লেগে তার সামনে এসে পড়েছিল। রোনালদোর সামনে ছিলেন শুধু গোলকিপার। রোনালদোর সঙ্গে বাঁ দিক দিয়ে ছুটছিলেন ব্রুনো ফার্নান্দেজ।
গোল করার সব রকম সুযোগ থাকলেও রোনালদো নিঃস্বার্থ হয়ে ব্রুনোকে পাস বাড়িয়ে দেন। ব্রুনো ফাঁকা গোলে বল জালে ঠেলেন এবং রোনালদোকে গিয়ে জড়িয়ে ধরেন। 

 

এই অ্যাসিস্টে রেকর্ড গড়লেন রোনালদো। ইউরোতে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড যৌথভাবে এখন রোনালদোর দখলে।

২০০৪ সাল থেকে ছয়টি উইরোতে খেলে আটটি অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ তারকা।

 

এই আসরে এখন পর্যন্ত গোল না পেলেও ইউরোর সর্বোচ্চ গোলের রেকর্ডও রোনালদোর। মোট ১৪ গোল করে  শীর্ষে আছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই সুপারস্টার। দ্বিতীয় স্থানে থাকা মিশেল প্লাতিনির গোল ৯টি।