NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জার্মানির সঙ্গে ড্র করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৪, ১০:০৫ এএম

জার্মানির সঙ্গে ড্র করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

ইউরো কাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিক দল জার্মানিকে রুখে দিল সুইজারল্যান্ড। প্রথমে গোল করে জয়ের সুবাদই পাচ্ছিল সুইসরা। তবে ম্যাচের একেবারে শেষে গোল পায় জার্মানি। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

জার্মানির সঙ্গে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের।

 

ফ্রাঙ্কফুর্টে রবিবার (২৩ জুন) মুখোমুখি হয় স্বাগতিক জার্মানি ও সুইজারল্যান্ড। ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করতে থাকে জার্মানি। শুরু থেকেই জার্মানি বলের দখল ও আক্রমণের পসরা সাজিয়ে বসলেও সুইসরা ছিল বেশ সতর্ক।

জার্মানিকে আটকে রেখে উল্টো ম্যাচের ২৮ মিনিটে সুইজারল্যান্ড আচমকা গোল দিয়ে বসে।

 

ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রেউলারের নিচু ক্রস পা ছুঁইয়ে বল জার্মানির জালে পাঠান ড্যান এনডয়ে। এরপর আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় জার্মানি। মাঝে একটি গোলও পেয়ে যায় জার্মানি।

তবে ডি-বক্সে সুইজারল্যান্ডের খেলোয়াড়কে ফাউল করায় জার্মানির সেই গোল বাতিল করে রেফারি। শেষ পর্যন্ত প্রথম হাফে আর গোল করতে পারেনি জার্মানরা। 

 

দ্বিতীয় হাফেও একের পর এক আক্রমণ করে সুইজারল্যান্ডের গোলরক্ষককে ব্যস্ত রাখে হাভার্টজ-সানেরা। তবে ম্যাচের শেষ দিকে প্রত্যাশিত গোলের দেখা পায় জার্মানরা। ম্যাচের ৯২তম মিনিটে রাউমের ক্রস হেড করে গোল করেন নিকলাস ফুলক্রুগ।

আর এই গোলের ফলে জার্মানরা তাদের হার এড়ায়। শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারালেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে সুইজারল্যান্ডের।

 

এদিকে গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। ম্যাচের বাড়ানো সময়ের দশম মিনিটে (১০০তম) হাঙ্গেরির হয়ে গোল করেন কেভিন কসোবোথ। এই জয়ের ফলে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে তাদেরও।