NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশে শাশ্বত চট্টোপাধ্যায়, আসছে ‘গুলমোহর’


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০১:২৫ পিএম

বাংলাদেশে শাশ্বত চট্টোপাধ্যায়, আসছে ‘গুলমোহর’

পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ‘গুলমোহর’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন। সিরিজটি পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী। ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে শুটিং করার অনুমতি পেয়েছেন শাশ্বত।

নির্মাতা শাওকী বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে আমরা লিখিত অনুমতি নিয়েছি।

সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম এবং মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। এটি প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম চরকিতে।’

 

চরকির জন্য আগামী তিন বছরে ১০টি সিরিজ নির্মাণ করার জন্য ফিল্ম সিন্ডিকেট চুক্তিবদ্ধ হয়েছে গত মার্চে।

এই প্রজেক্টের প্রথম সিরিজ ‘কালপুরুষ’ মুক্তি পেয়েছে মে মাসে।

 

শাশ্বত পশ্চিমবঙ্গের পাশাপাশি এখন বলিউড ও ভারতের দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয় করছেন। ২৭ জুন তাঁর অভিনীত আলোচিত ‘কল্কি ২৮৯৮’ মুক্তি পাবে সারা বিশ্বে।