NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৪ পিএম

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন ডেকেছেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইং এমন তথ্য জানিয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত শুক্রবার নয়াদিল্লি যান। দুই দিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর শেখ হাসিনাই প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে ভারতে দ্বিপক্ষীয় সফর করলেন। এবার শেখ হাসিনার ভারত সফরকালে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।