NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মার্কিন স্কলারশিপ পেতে জীবিত বাবার মৃত্যু সনদ, নির্বাসিত ভারতীয়


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৩:৫৯ এএম

মার্কিন স্কলারশিপ পেতে জীবিত বাবার মৃত্যু সনদ, নির্বাসিত ভারতীয়

যুক্তরাষ্ট্রে আরিয়ান আনন্দ (১৯) নামের এক ভারতীয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নির্বাসিত করা হয়েছে। ফুল স্কলারশিপ পেতে নথি জাল করার বিষয় প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের লেহাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনন্দ  ‘মিথ্যার ওপর জীবন ও ক্যারিয়ার’ নামে রেডিটে এক পোস্টে বিষয়টি উল্লেখ করেছিলেন।

যদিও পোস্টটি পরে মুছে দেওয়া হয়েছে। তবে প্লাটফরমটির এক মডারেটর তা প্রকাশ করেন।

 

আনন্দ তার স্বীকারোক্তিতে কিভাবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল জাল করেছিলেন জানিয়েছেন। তিনি ফুল স্কলারশিপসহ মার্কিন কলেজে ভর্তি নিশ্চিতের জন্যও জালিয়াতির পথ বেছে নিয়েছিলেন।

এর জন্য তিনি নম্বরপত্র, আবেদনপত্র, এমনকি তার জীবিত বাবার মৃত্যু সনদও ছিল। পরে তিনি কলেজে ভর্তির পর স্বীকার করেন, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে তিনি প্রচুর পরিমাণে মদ্যপানের দিকে ঝুঁকেছেন। তাই স্কলারশিপ পেতে তিনি এ প্রতারণার আশ্রয় নিয়েছেন।

 

৬এবিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দকে দুই মাস আগে গ্রেপ্তার করা হয়।

এরপর জালিয়াতি ও সেবা চুরির অপরাধে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অনুরোধে তাকে বহিষ্কার করে ভারতে পাঠানো হয়।

 

লেহাই বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রশংসা করেছে।

৬এবিসি অনুসারে, নর্থহ্যাম্পটন কাউন্টির সহকারী জেলা অ্যাটর্নি মাইকেল ওয়েইনার্ট বলেছেন, রেডিটের ওই মডারেটর দেখেন, আনন্দ কেবল লেহাই বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করছিল। তাই তিনি লেহাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়টি শেয়ার করেন।

 লেহাই বিশ্ববিদ্যালয়ের তদন্তের প্রশংসা করে ওয়েইনার্ট বলেন, তথ্য যাচাই অনেক চ্যালেন্জিং ছিল। কিন্তু লেহাই ও তাদের পুলিশ বাহিনী ঘটনার গভীরে গিয়ে তথ্য উদঘাটনের জন্য চমৎকার কাজ করেছে।