NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আত্মঘাতী গোলে বেলজিয়ামকে বিদায় করে শেষ আটে ফ্রান্স


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ১০:০৬ এএম

আত্মঘাতী গোলে বেলজিয়ামকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

আসরের শুরু থেকেই গোলের জন্য হাপিত্যেশ করতে হচ্ছিল ফ্রান্সকে। কিলিয়ান এমবাপ্পে, আন্তোয়ান গ্রিয়েজমানদের নিয়ে গড়া আক্রমণভাগও স্বস্তি দিচ্ছিল না ফরাসিদের৷ শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষেও গোল যেন 'সোনার হরিণ' হয়ে ওঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি দিদিয়ের দেশমের দলকে।বেলজিয়ামের জমাট রক্ষণ ভাঙতে সক্ষম হয় ফ্রান্স।

সেটাও আবার আত্মঘাতী গোলে। সেই গোলে চড়েই ফ্রান্স পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।

 

খেলার শুরু থেকেই দুই দলই সাবধানী ফুটবল খেলতে থাকে। কোনোরকম ঝুঁকি নেয়নি কেউই।

রক্ষণ আগলে রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তাতে অবশ্য কাজে আসেনি। প্রথমার্ধের শেষ দিকে কৌশল বদলে আক্রমণে মনোযোগী হয় ফ্রান্স। ফলে সুযোগ তৈরি হয় কিন্তু এমবাপ্পে, মার্কুস থুরামরা নিখুঁত ফিনিশিং করতে পারেননি।

 

দ্বিতীয়ার্ধে বলের দখলের সঙ্গে আক্রমণেও এগিয়ে থাকে ফ্রান্স। বেশ কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। কখনো বাধা হয়ে দাঁড়ান বেলজিয়ান গোলরক্ষক কোয়েইন ক্যাস্টেলস। আবার কখনো নিশানা খুঁজে পায়নি ফরাসি ফরোয়ার্ডরা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর অপেক্ষায় তখনি বাজিমাত করে ফ্রান্স।

৮৫ মিনিটে বদলি নামা কোলো মুয়ানির শট বেলজিয়ান ডিফেন্ডার জান ভারতোঙ্গেনের গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলেই শেষ আটে পা দেয় দেশমের দল। 

 

চলমান ইউরোতে এখনো ওপেন প্লে থেকে গোল পায়নি ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের পর নেদারল্যান্ডসের সঙ্গে করে গোল শুন্য ড্র। পোল্যান্ডের বিপক্ষে ড্রয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। বেলজিয়ামের বিপক্ষেও জিতল আত্মঘাতী গোলে। ফরাসি ফরোয়ার্ডদের এমন গোল খরা নিশ্চয় ভাবনায় ফেলে দিয়েছে কোচ দেশমকে।