NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিতর্কে খারাপ বক্তৃতার ব্যাখ্যা দিলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৪, ১২:৪০ এএম

বিতর্কে খারাপ বক্তৃতার ব্যাখ্যা দিলেন বাইডেন

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন বাইডেন। সভায় কার্যত ঘুমিয়ে পড়ছিলেন তিনি। একের পর এক সফরের কারণে তিনি ক্লান্ত ছিলেন। তাই তার বক্তৃতায় রেশ পড়েছে।

বিতর্কসভায় ভালো করে কথা বলতে পারেননি তিনি। নিজেই এই ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

মূলত ওই বিতর্কসভার পর থেকে বাইডেনকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ৮১ বছরের বাইডেনের এবার আর ভোটে লড়া উচিত নয়।

কারণ, তার কথা জড়িয়ে যাচ্ছে। বাক্য় এলোমেলো হয়ে যাচ্ছে। তিনি কী বলছেন, তা তিনি নিজেও জানেন না। ডনাল্ড ট্রাম্পও এ নিয়ে বাইডেনকে আক্রমণ করেছেন।
নির্বাচনী প্রচারের গোড়া থেকেই বাইডেনের বয়স এবং কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প।

 

গত সপ্তাহের বিতর্কের পর বাইডেনের ঘনিষ্ঠ মহলেও প্রশ্ন ওঠে। মঙ্গলবার তারই জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, গত কিছুদিনে শখানেক টাইম জোন পার করতে হয়েছে তাকে। বিতর্কসভায় খুব মন দিতে পারেননি তিনি।

স্টেজে দাঁড়িয়ে তার ঘুম পেয়ে যাচ্ছিল। সে কারণেই খুব ভালো কথা বলতে পারেননি। কোনো কোনো কথায় সূত্র হারিয়ে ফেলেছেন। বাইডেন বলেছেন, তিনি কোনো অজুহাত দিচ্ছেন না, ব্যাখ্যা দিচ্ছেন।

 

পাশে কমলা হ্য়ারিস

বাইডেন বয়স এবং বক্তৃতা নিয়ে যখন আমেরিকার বিভিন্ন প্রান্তে সমালোচনা হচ্ছে, তখন পাশে দাঁড়িয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস। হ্য়ারিস বলেছেন, বাইডেনের সঙ্গে কাজ করে তিনি আনন্দিত। তার কথায়, ‘ট্রাম্পকে আমরা একবার হারিয়েছি, আবার হারাবো।’

হোয়াইট হাউসের মুখপাত্রও জানিয়ে দিয়েছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনাই নেই বাইডেনের। বিতর্কের সন্ধ্যাটি একটি বিক্ষিপ্ত দিন হিসেবে মন্তব্য করেছেন তিনি।