NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পুলিশকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে : আইজিপি


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০২:৪৫ এএম

পুলিশকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে জ্ঞান-বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে।’

বুধবার (৩ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার’ (আইপিআরআইসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আইজিপি।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড.  মল্লিক  ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং কলেজের ফ্যাকাল্টিগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। স্মার্ট পুলিশিং গড়ার ক্ষেত্রে আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

তিনি আরো বলেন, ‘আইপিআরআইসি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশকে ক্রমাগত শিক্ষা ও অভিযোজনের পথ দেখাবে।’