NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মিরপুরে ছেলেকে নিয়ে ক্রিকেটে মাতলেন মিরাজ


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৬ এএম

>
মিরপুরে ছেলেকে নিয়ে ক্রিকেটে মাতলেন মিরাজ

টানা খেলার সূচিতে ঠিকঠাক বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষেই ধরতে হয় উইন্ডিজগামী বিমান। প্রায় দেড় মাসের এই সফর শেষ করে দেশে ফিরে ৪ দিনও অবসর মেলেনি। এর মধ্যে যেতে হচ্ছে জিম্বাবুয়ে। সেখান থেকে ফিরেই আবার এশিয়া কাপ। সেটা শেষ হতেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। দেশে না ফিরেই সেখান থেকে বিশ্বকাপের মঞ্চ। দেশে ফিরে ভারত সিরিজ।

ক্রিকেটীয় এমন ব্যস্ততায় পরিবারকে সময় দেওয়াই যেন দুঃসাধ্য হয়ে উঠেছে ক্রিকেটারদের। এ জন্য মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে একমাত্র ছেলে মুদ্দাসসির হাসান ওয়াফিককে নিয়ে মিরপুর স্টেডিয়ামে হাজির হলেন মেহেদী হাসান মিরাজ।

ইনডোরের আউটারে প্রায় ২ বছর বয়সী ওয়াফিকের সঙ্গে ব্যাট-বলে মজলেন জাতীয় দলের এই অলরাউন্ডার। বাবা-ছেলের ক্রিকেট খেলার এই দৃশ্য মন ভালো করে দিতে পারে যে কারও।

বর্তমানে জাতীয় দলের সব আয়োজন জিম্বাবুয়ে সফর ঘিরে। ইতোমধ্যে গতরাতে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার ছেড়েছেন দেশ। আজ রাতে উড়াল দেবেন টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি সদস্যরাও। যাদের বেশিরভাগই মিরপুরে এসেছেন ফুরফুরে মেজাজে, অনেকটা ঘুরে বেড়ানোর মতো করে। সকালে কেউ কেউ করেছেন ব্যাটিং-বোলিং অনুশীলন। 

মিরপুর তাদের কাছে ঘর-বাড়ির মতোই। কিন্তু ম্যাচ, অনুশীলনের বাইরে পরিবার নিয়ে আসা কিংবা আয়েশি ভঙ্গিতে কিছু সময় কাটানোর সুযোগ থাকে কমই। আজ সেই কম সময়ের একদিন। সেটিই কাজে লাগালেন মিরাজ।