NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

খালেদা জিয়ার জীবন হুমকির মুখে : মির্জা ফখরুল


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০২:৩৩ এএম

খালেদা জিয়ার জীবন হুমকির মুখে : মির্জা ফখরুল

হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ভোরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি নানাবিধ রোগে আক্রান্ত বলে আমরা সরকারকে জানিয়েছি।

কিন্তু সরকার কোনো কেয়ার করেনি। তার জীবন হুমকির মুখে। এটা সরকার ইনটেনশনালি করছে বলে আমরা মনে করি।’

 

মির্জা ফখরুল বলেন, ‘এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে, দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার প্রতি যে অন্যায় করা হচ্ছে। এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। কখনোই অগণতান্ত্রিক পথে কিছু করতে চাই না।

সরকারের দায়িত্ব এটাতে সাড়া দিয়ে তার মুক্তির ব্যবস্থা করা।’ 

 

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বর্তমানে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।