NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo
করণীয়

সিঁড়ি দিয়ে উঠলেই হাঁপিয়ে যান! তাৎক্ষণিক কি করবেন ?


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০২:৩৪ পিএম

সিঁড়ি দিয়ে উঠলেই হাঁপিয়ে যান! তাৎক্ষণিক কি করবেন ?

সিঁড়ি দিয়ে ওঠার সময়ে অনেকেই খুব তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠেন। বিষয়টি খুব বিরলও নয়। এমন সমস্যা অনেকেরই হয়। এমনিতেই সকলের শারীরিক ক্ষমতা এক রকম হয় না।

অনেকের ফুসফুস কিংবা হৃদযন্ত্র দুর্বল হয়। অল্প পরিশ্রমেই তাদের শ্বাসকষ্ট হতে পারে। করোনা মহামারির পর থেকে এই সমস্যা আরও বেড়েছে। কোভিডে আক্রান্ত হওয়ায় অনেকের ফুসফুসের ক্ষমতা কমেছে। বিশেষত ব্যায়াম করা কিংবা সিঁড়ি দিয়ে ওঠার সময়ে এই সমস্যা বেশি হচ্ছে।

বাড়িতে লিফট না থাকলে তো সিঁড়ি দিয়ে উঠতেই হবে। তখন শ্বাসকষ্ট হলে কী করবেন? নিয়মিত এই সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু সমস্যা খুব প্রবল না হলে, কমিয়ে ফেলার কয়েকটি উপায় রয়েছে।

১. কিছুটা উঠে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে নিন।

২. খুব কষ্ট হলে দেওয়ালে ভর দিয়ে দাঁড়ান।

৩. দেওয়ালের সঙ্গে যেন আপনার মাথার এবং শরীরের পিছন দিক ঠেকে থাকে।

৪. তার পর মাথা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকিয়ে দিন। নাক দিয়ে ধীরে ধীরে লম্বা শ্বাস নিন। আর মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।

৫. এমন ভাবে মিনিট খানেক দাঁড়ালেই শ্বাসের সমস্যা অনেকটা কমবে।

টিপসগুলো শুনে মনে হতে পারে, এ আর পরামর্শ দেওয়ার মতো কী আছে! হাঁপিয়ে গেলে এমনই দাঁড়িয়ে পড়বেন। সে কথা ঠিক। কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময়ে এ পদ্ধতি বিশ্রাম নিলে বাড়বে শরীরে অক্সিজেনের মাত্রা। তাতে বাকিটা পথ ওঠার জোর পাবেন দ্রুত।