NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জন্মদিনের উপহার হিসেবে শিরোপা জিততে চান লামিন ইয়ামাল


খবর   প্রকাশিত:  ১৪ জুলাই, ২০২৪, ১১:২২ পিএম

জন্মদিনের উপহার হিসেবে শিরোপা জিততে চান লামিন ইয়ামাল

ফাইনালের দুই দিন আগে ১৭ বছরে পা দিয়েছেন স্পেনের নতুন ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। তবে এখনই  জন্মদিন উদযাপন করতে চান না তিনি। আপাতত অপেক্ষাটা বার্লিনের ফাইনালের জন্য। ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আনন্দে ভাসতে চান এই তরুণ।

 

 

সতীর্থদের নিয়ে জন্মদিনের কেক কাটতে কাটতে উচ্চৈঃস্বরে  তিনি বলেছেন, ‘আমি উপহার হিসেবে ইউরো জিততে চাই।’

জন্মদিনের উদযাপন নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি আমার মাকে বলেছি যদি আমরা ইউরো জিতি তাহলে আমার কোনো উপহার লাগবে না। আমি শুধু আমার বন্ধুদের নিয়ে মাদ্রিদের রাস্তায় উদযাপন করতে চাই।’

২০২২-২৩ মৌসুমে মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের।

হয়েছেন লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগেও ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে। এই বছরেই সুযোগ পান স্পেন জাতীয় দলে৷  ফ্রান্সের বিপক্ষে দূরপাল্লার দারুণ শটে গোল করে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আন্তর্জাতিক আসরে গোলের রেকর্ড গড়েন।