NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, কেরালায় এখনো নিখোঁজ ২৪০


খবর   প্রকাশিত:  ০২ আগস্ট, ২০২৪, ০৬:৫৮ পিএম

২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, কেরালায় এখনো নিখোঁজ ২৪০

কেরালার ওয়েনাড় জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় বিধ্বংসী ভূমিধসের পর আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে। এ ছাড়া আহত হয়েছে ২০০ জনেরও বেশি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৪০ জন। এক হাজার ২০০ জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

 

এদিকে কান্নুর বিমানবন্দরে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি ভেনুগোপাল। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে ত্রাণ শিবির এবং মেডিক্যাল কলেজে যাবেন তারা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা এবং সশস্ত্র বাহিনী।

এ পরিস্থিতিতে কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার (০১ আগস্ট) সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এতে ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
 
সেতুধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
মনোরমা থেকে পাওয়া খবর অনুযায়ী, উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে সেনাবাহিনী মুন্ডাক্কাইতে একটি বেইলি ব্রিজ তৈরি করেছে। সিএম বিজয়ন আলো উল্লেখ করেছেন, ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে তিন হাজারের বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছে।