NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত-শ্রীলঙ্কার নাটকীয় টাই


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৪, ০১:১৯ এএম

ভারত-শ্রীলঙ্কার নাটকীয় টাই

নাটকীয় টাই হয়েছে কলম্বোর প্রথম ওয়ানডেতে। দুই হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৫০ ওভারে ৮ উইকেটে গড়া ২৩০ রান তাড়া করে ভারত ৪৭.৫ ওভারে অলআউট হয়েছে ঠিক ২৩০ রানে। 
রান তাড়ায় ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। উদ্বোধনী জুটিতে ১২.৪ ওভারে তাঁরা যোগ করেছিলেন ৭৫ রান।

কিন্তু ৫ রানের ব্যবধানে এ দুজনকেই ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান দুনি ভেল্লালাগে।  ৩৫ বলে ১৬ রান করেন শুভমান। আর ৩টি ছক্কা এবং ৭টি চারে ৪৭ বলে ৫৮ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা। খানিকটা পরে ধনঞ্জয়া ডি সিলভা এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ওয়াশিংটন সুন্দরকে।
 
বিরাট কোহলি ও শ্রেয়াশ আয়ারের ব্যাটে এক শ পেরোয় ভারতের স্কোর। কিন্তু উইকেটে থিতু হয়ে ফিরে আসেন তাঁর দুজনই। বিরাট কোহলিকে ওয়ানিন্দু হাসারাঙা এলবির ফাঁদে ফেলার ২ রান পর আশিথা ফার্নান্দোর শিকার হোন শ্রেয়াশ আয়ার। ১৩২ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।
লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের হাফসেঞ্চুরির জুটিতে তবু জয়ের পথে হাঁটছিল সফরকারীরা। ৩১ রান করা রাহুলকে ফিরিয়ে জুটিটা ভাঙেন হাসারাঙা। ৭ রান পর আশালঙ্কা ফেরান প্যাটেলকে (৩৩ রান)। ১৯৭ রানে সপ্তম উইকেট হারায় ভারত। এরপর কুলদীপ যাদবও ২ রানে ফেরেন।
তবে শিভাম দুবের ব্যাটে মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে রোহিত শর্মার দল। কিন্তু ৪৮ তম ওভারে আশালঙ্কা পরপর দুই বলে দুবে (২৫ রান) এবং আর্শদিপ সিংকে আউট করলে শ্রীলঙ্কার সমান স্কোরে অল আউট হয়ে যায় ভারত। 
প্রথমে ব্যাট করে দুনিথ ভেল্লাগে এবং পাথুম নিশাঙ্কার হাফসেঞ্চুরিতে ২৩০ রানের মাঝারি স্কোর গড়ে শ্রীলঙ্কা। ২টি ছক্কা এবং ৭টি চারে ৬৫ ৬৭ রান করেন ভেল্লাগে, আর ৭৫ বলে ৫৬ রান আসে নিশাঙ্কার ব্যাট থেকে। ভারতের হয়ে আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি করে উইকেট। ১টি করে শিকার মোহাম্মদ সিরাজ, শিভাম দুবে, কুলদীপ যাদবের শিকার ১টি করে। কম রান নিয়েও অবশ্য ম্যাচটা হারেনি লঙ্কানরা। বোলারদের কৃতিত্বে নাটকীয় টাই হয় শ্রীলঙ্কা-ভারতের প্রথম ওয়ানডে।