NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রেমের শহরে বিয়ের প্রস্তাব পেলেন স্বর্ণজয়ী নারী খেলোয়াড়


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৯:১৮ পিএম

প্রেমের শহরে বিয়ের প্রস্তাব পেলেন স্বর্ণজয়ী নারী খেলোয়াড়

প্রেমের শহর বলে কথা! তবে প্যারিস অলিম্পিকে এসে প্রেমের নয়, বিয়ের প্রস্তাব পেয়েছেন চীনের স্বর্ণজয়ী নারী ব্যাডমিন্টন খেলোয়াড়। কারণ বেশ কয়েক বছর ধরেই যে প্রেম করে আসছেন হুয়াং ইয়া কিয়ং ও লিউ ইয়ুচেন। শুধু বাকি ছিল বিয়ের আংটি পরানো।

প্যারিস অলিম্পিক শেষ হওয়ার পর বিয়ের কাজটা হয়তো দেশে গিয়ে করবেন চীনের দুই ব্যাডমিন্টন তারকা।

তবে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ মতো মঞ্চে বিয়ের প্রস্তাব জানানোর মুহূর্তটা মিস করতে চাননি ইয়ুচেন। প্রেমিকার কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ায় হুয়াংয়ের সময়টাও হয়েছে সোনায় সোহাগা। কারণ অলিম্পিকের মিশ্র ব্যাডমিন্টনে গতকালে রাতে সতীর্থ ঝেং সিওয়েইয়ের সঙ্গে সোনা জিতেছেন।

 

দক্ষিণ কোরিয়ার কিম উন-হো এবং জিয়ং না-এয়ুন ‍জুটিকে ২১-৮, ২১-১১ গেমে মাত্র ৪১ মিনিটে উড়িয়ে দিয়েছেন হুয়াং ও ঝেং।

দেশকে সোনার পদক এনে দিয়ে নিজে পেলেন ডায়মন্ড রিং। হুয়াং ও ঝেং সোনার পদক নেওয়ার পর ভিক্টরি ল্যাপ শেষ করে চলে যাওয়ার সময় কোণে দাঁড়ানো অপেক্ষায় থাকা ইয়ুচেন একটি ফুলের তোড়া উপহার দিয়ে হাঁটু মুড়ে বসে বাক্স থেকে আংটি বের করে ধরেন।

 

এমন দৃশ্যের জন্ম হওয়াতে গ্যালারিতে থাকা দর্শকরা আবারও হাত তালি দিতে বাধ্য হন। এবার অবশ্য দর্শদের হাততালি থামতেই চাচ্ছিল না।

হুয়াং বাঁ হাত বাড়িয়ে দিলে তার অনামিকায় আংটি পরিয়ে দেন ইয়ুচেন। এভাবে প্রস্তাব পাওয়াটা তার জন্য চমক বলে পরে জানিয়েছেন হুয়াং।

 

হুয়াং বলেছেন, ‘প্রস্তাবটা (বিয়ে) আমার জন্য আশ্চর্যের ছিল। আজ (গতকাল) আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এবং (বিয়ের) প্রস্তাবও পেয়েছি, যেটা আমি আশা করিনি।’ অবশ্য বিয়ের প্রস্তাব পাওয়ার ঘটনা এটাই প্রথম নয় প্যারিস অলিম্পিকে।

এর আগে আর্জেন্টিনার নারী ফিল্ড হকি দলে খেলোয়াড় মারিয়া ক্যাম্পয়কে বিয়ের প্রস্তাব দেন স্বদেশি পুরুষ হ্যান্ডবল দলের খেলোয়াড় পাবলো সিমোনেট।