NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা


খবর   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৪, ০৮:২২ পিএম

ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা

ছাত্রদের গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে ভারত। সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে। 

আজ মঙ্গলবার (০৬ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক আহ্বান করে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন। তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত।

আনন্দবাজার জানিয়েছে, নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।

পরিস্থিতির ওপর নজর রাখছে তারা। তা ছাড়া সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সব সংসদ সদস্যকে জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

 

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায়।

তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন। ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি। পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত।

 

জয়শঙ্কর জানান, কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রাখছে। আপাতত তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না।

তবে প্রয়োজনে যেকোনো সময়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

 

বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও উপস্থিত ছিলেন।