NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘সিরিয়াল কিলার’ মাধুরী দীক্ষিত!


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৪, ০২:৪০ এএম

‘সিরিয়াল কিলার’ মাধুরী দীক্ষিত!

ওটিটিতে ফের ঝড় তুলতে আসছেন মাধুরী দীক্ষিত। প্রথমবার সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। নাগেশ কুকুনূরের আপকামিং ওয়েব সিরিজে নতুন লুকে হাজির হচ্ছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।

২০২২ সালে ‘দ্য ফেম গেম’ সিরিজের মাধ্যমে ওটিটির জগতে আত্মপ্রকাশ মাধুরীর।

প্রায় দুই বছর পর ফের ওটিটিতে মাধুরী। ভারতীয় গণমাধ্যম মিড ডের প্রতিবেদন অনুসারে, নাগেশের নতুন সিরিজের নাম ‘মিসেস দেশপাণ্ডে।’ নাগেশ কুকুনূর ও মাধুরীর মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। 

 

প্রতিবেদন অনুসারে, ওয়েব সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’ একেবারে অন্য ঘরানার গল্প পরিবেশন করবে।

সিরিয়াল কিলারকে ধরতে পুলিশ কিভাবে একজন সিরিয়াল কিলারেরই সাহায্য নেয়, এমন গল্প উঠে আসবে এতে। এটি একটি ফ্রেঞ্চ সিরিজের রিমেক হতে চলেছে বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, মাধুরীর মতো নাগেশও গুবছর পরই ওটিটির দুনিয়ায় ফিরলেন। ২০২২- এ নাগেশের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মডার্ন লাভ হায়দরাবাদ’।
 

 

২০২২-এ মাধুরীকে শেষ দেখা গিয়েছিল ‘মজা মা’-তে। আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল মাধুরীর অভিনীত এই ছবি। এ ছাড়া সামনে ‘ভুলভুলিয়া ৩’-তে দেখা যাবে মাধুরীকে। কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি ও বিদ্যা বালানের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন মাধুরী।