NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থান করছেন আন্দোলনকারীরা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ এএম

ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থান করছেন আন্দোলনকারীরা

ধানমণ্ডি ৩২ নম্বরে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। আজ বৃহস্পতিবার (আগস্ট ১৫) ভোর থেকে ধানমণ্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

এ খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বর এলাকা দখলে নিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেব।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান এবং দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

 

এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ১৫ আগস্ট শোক পালন করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ধানমণ্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন।

ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করছেন তারা।

 

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। এই দিন সরকারি ছুটির দিন ছিল। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।