NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

১০ মাসে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৪, ০২:৫৪ পিএম

১০ মাসে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

গাজায় গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ পরিসংখ্যান দিয়েছে। সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জন মারা গেছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫ জনে। আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জনেরও বেশি ফিলিস্তিনি। এ যুদ্ধে গাজার প্রতি ৫৫ জনে একজন মারা গেছে বলেও জানায় মন্ত্রণালয়।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পরিসংখ্যানে জানিয়েছে, নিহতের সংখ্যার মধ্যে রয়েছে বেসামরিক মানুষের পাশাপাশি যোদ্ধারাও।

এসব বেসামরিকের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। 

 

ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন, তারা গাজার বেসামরিক লোকদের ক্ষতি কমানোর চেষ্টা করছেন। হামাস বেসামরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করেছে। তারাই এর জন্য দায়ী।

 

এর আগে গত মাসে ইসরায়েল বলেছিল, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গাজার ১৪ হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে। তবে সিএনএন স্বাধীনভাবে মন্ত্রণালয়ের এসব তথ্য যাচাই করতে পারে না।

গাজায় নিহতের সংখ্যা ছাড়াও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে আরো দেখা যায়, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরী।