NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে কী কথা হলো, জানালেন মোদি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ পিএম

ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে কী কথা হলো, জানালেন মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে আলাপ হয়।

আজ শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট দিয়ে ড. ইউনূসের সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান।

মোদি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন, বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা, নিরাপত্তা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’

 

ছাত্র-জনতার বিক্ষোভের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ওইদিনই প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।