NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অনির্দিষ্টকাল নিষিদ্ধ ডিকভেলা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

অনির্দিষ্টকাল নিষিদ্ধ ডিকভেলা

শরীরে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলাকে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি। লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে গল মার্ভেলসের অধিনায়ক ডিকভেলা অ্যান্টি-ডোপিং পরীক্ষা দিয়েছিলেন।

এসএলসি বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

শ্রীলঙ্কার অ্যান্টি-ডোপিং এজেন্সি (স্লাডা) এলপিএল চলাকালে তার ডোপিং পরীক্ষা করে। খেলোয়াড়দের সততা বজায় রাখার স্বার্থে এই পরীক্ষা নেওয়া হয়। এই কার্যক্রমে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে শ্রীলঙ্কার স্পোর্টস মন্ত্রণালয়ও সমন্বয় করে। লক্ষ্য ছিল ক্রিকেটকে যেকোনো ধরনের নিষিদ্ধ উপাদানের প্রভাবমুক্ত রাখা।

 

২০২৩ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ৩১ বছর বয়সী ডিকভেলা। তবে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে একাদশে সুযোগ হয়নি তার। 

এলপিএলের গত আসরে ডিকভেলা গল মার্ভেলসের নেতৃত্ব দেন।

ফাইনালে জাফনা কিংসের কাছে হেরে শিরোপার স্বপ্ন চুরমার হয়ে যায় গল মার্ভেলসের।