NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মালয়েশিয়ায় পিছিয়ে গেল ‍তুফানের মুক্তি


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

মালয়েশিয়ায় পিছিয়ে গেল ‍তুফানের মুক্তি

দেশে তো বটে, বিদেশেও দারুণ সাড়া পেয়েছে রায়হান রাফীর ‘তুফান’। গতকাল মালয়েশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে সেন্সর জটিলতায় সেটা সম্ভব হয়নি, জানিয়েছেন ছবিটির মালয়েশিয়া পরিবেশক জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্ণিল হাসান রাব্বি।

তিনি বলেন, ‘সেন্সর হয়ে গেছে।

তবে ছাড়পত্র পেতে দু-এক দিন সময় লাগবে। সোমবার অথবা মঙ্গলবার ছবিটি মুক্তি দেওয়া হবে।’

 

অর্ণিল জানান, মালয়েশিয়ার ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’। অগ্রিম টিকিটও বিক্রি হচ্ছে দেদার।

 

মালয়েশিয়া থেকে তিনি বলেন, ‘না এলে জানতেই পারতাম না, এখানে শাকিব খানের এত ভক্ত আছে। ছবিটি ঘিরে প্রচুর মানুষের আগ্রহ। তাদের কল রিসিভ করতে করতে আমার ফোন পর্যন্ত হ্যাং হয়ে যাচ্ছে!’ ‘তুফান’-এ আরো আছেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।